বিজয়ের আলো
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১২ জন গ্রেপ্তার

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জুয়া খেলার সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা, একটি পুরাতন চাদর ও দুই সেট তাস জব্দ করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝগড়ারচর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়িটির দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের ঘরের পশ্চিম পাশের একটি কক্ষে জুয়া খেলারত অবস্থায় ১২ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ওয়াহেদুজ্জামান (৩০), মো. এরশাদুল (২৮), মো. পাপ্পু মিয়া (৩৫), মো. মজিয়ার আলী (৩৩), মো. মহিউদ্দিন (৫০), মো. আনিছুর রহমান (২৭), মো. মানিক মিয়া (৪৩), মো. মানিক মিয়া ওরফে ফকির (২৮), মো. ফরহাদ হোসেন (৪০), মো. মঞ্জু মিয়া (৩২), মো. আবুল হাসেম মিয়া (৫০) ও মো. বাবুল মিয়া (৪৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাই ঝগড়ারচর গ্রামের বাসিন্দা। অভিযানে জুয়ার বোর্ড থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা, একটি পুরাতন চাদর ও দুই সেট তাস জব্দ করা হয়। এ ঘটনায় রৌমারী থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলা নং-৩৭, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে রহিম মোড়-দক্ষিণ টাপুরচর সড়ক সংস্কারের দাবিতে মানববন

1

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি কর্তৃক ৪৭০ পিস ভারতীয় ইয়াব

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

8

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

11

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

12

রৌমারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১২ জন গ্রেপ্তার

13

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

14

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

18

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

19

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

20