বিজয়ের আলো
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে রহিম মোড়-দক্ষিণ টাপুরচর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা উপজেলায় রহিম মোড় হইতে দক্ষিণ টাপুরচর পর্যন্ত প্রায় / কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কার পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৩টায় উপজেলা চত্বরে বন্দবেড় ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হলেও এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। বর্তমানে সড়কটি ভাঙাচোরা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। রাস্তা দিয়ে ৮টি গ্রামের মানুষ যাতায়াত করে এবং রয়েছে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান একটি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স। রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী হাসপাতালে নিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, উপজেলা তাতী দলের আহ্বায়ক নাহিদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিত বিন বকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক বাবু, বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজামাল, ওয়ার্ড নেতা রমিজ উদ্দিন, হাফিজুর রহমান বকুল ঠিকাদারসহ অনেকে। বক্তারা দ্রুত রহিম মোড় থেকে দক্ষিণ টাপুরচর পর্যন্ত ভাঙা সড়কটি পুনর্নির্মাণ পাকাকরণের দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলিত এই সড়কটি দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ফিরবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

2

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

3

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

4

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

11

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

12

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

13

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

14

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

15

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

18

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

19

রৌমারীতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে কয়

20