বিজয়ের আলো
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে নাট্য পরিবেশনায় অধিকার ও সামাজিক সচেতনতার বার্তা

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীর চরাঞ্চলের মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক নাট্য পরিবেশনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার চর বোয়ালমারী গ্রামে এ নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের উদ্যোগে স্থানীয় উপকারভোগীদের অংশগ্রহণে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ফ্রেন্ডশিপের থিয়েটার টিমের সদস্যরা নাটকের মাধ্যমে নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, যৌতুকের সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় তুলে ধরেন। নাটকের বিভিন্ন চরিত্র ও বাস্তবধর্মী ঘটনাপ্রবাহের মাধ্যমে বাল্যবিবাহ ও যৌতুকের কারণে একটি পরিবার ও সমাজে কী ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে, তা দর্শকদের সামনে তুলে ধরা হয়। নাট্য পরিবেশনা শেষে উপস্থিত উপকারভোগী ও স্থানীয় জনগণের মধ্যে অধিকার, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতা আরও জোরদার হয়। এ সময় তারা নিজ নিজ পরিবার ও সমাজে এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুর রশিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

1

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

2

রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

6

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট

7

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

8

রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন

9

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

10

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বা

11

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন

12

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

13

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

16

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

17

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনি

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20