বিজয়ের আলো
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে রৌমারী থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল তাদের আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের কাইয়ুমের ছেলে মো. এনামুল হক (৩০) এবং একই এলাকার আব্দুল মুন্নাফের ছেলে মো. ফারদিন (২২)। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে। ওসি কাওছার আলী আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

4

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

5

রৌমারীতে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

6

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

9

খঞ্জনমারা একতা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

13

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

14

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

15

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

16

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

19

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

20