বিজয়ের আলো
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া মিলনায়তন কক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা অশোক কুমার রায় এবং কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, কৃষক-কৃষাণী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কংগ্রেসে আধুনিক কৃষির প্রচার ও প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ ও নারীদের আধুনিক কৃষির সঙ্গে সম্পৃক্ত করে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

1

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, সংবাদ প

2

রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

5

রৌমারীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ১ কোট

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

13

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

14

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

15

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন

16

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

17

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হ

18

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সালমান শ

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20