বিজয়ের আলো
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে বাংলা বাজার বিওপির এসআইপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় মেইন পিলার ১০৬৫/২এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন জেসিও নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন। টহল দলে আরও উপস্থিত ছিলেন হাবিলদার মোঃ কালাম, হাবিলদার জাহাঙ্গীর আলম, নায়েক মোঃ কাবির আলী, ল্যান্স নায়েক মোঃ রাজু আহমেদ, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসলাম এবং সিপাহী মোঃ এনায়েত ইসলাম। অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬২ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়েল গ্রীন, ম্যাজিক মোমেন্টস, রয়েল স্টাগ ও অফিসার চয়েজ ব্র্যান্ডের মদ। এছাড়া আটককৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার ৯৩০ টাকা। আটককৃতরা হলেন— মোঃ মনিরুজ্জামান (৩২) ও মোঃ শাহীন মিয়া (২৭)। তাদের বাড়ি রৌমারী উপজেলার রতনপুর গ্রামে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

রৌমারীতে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুর আলম খ

4

রৌমারীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

5

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

6

রৌমারী ও রাজিবপুরের সার ডিলারদের সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনার

7

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

8

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

9

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

10

রৌমারীতে ইউপি চেয়ারম্যান পদপ্রত্যাশী ওমর ফারুকের গণসংযোগ

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হ

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

17

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

18

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

19

রৌমারীতে কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’র মোড়ক উন্মো

20