বিজয়ের আলো
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারী সীমান্তে বিজিবির অভিযান, ৬৪ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ৬৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীনস্থ বালিয়ামারী বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, নায়েক মোঃ ফরিদ (নং-৭৫৬৫০)-এর নেতৃত্বে পরিচালিত টহল দলটি সীমান্ত পিলার ১০৭১/৪-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাবাজার নদীরঘাট এলাকায় (জিআর নং-৮৫১১৭২, ম্যাপশিট ৭৮জি/১৫) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৬৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১৯,২০০ টাকা। এছাড়া আসামিদের কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি A04 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যার মূল্য ১৪,৯৯৯ টাকা এবং একটি আইটেল ভিশন ৩ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যার মূল্য ৮,৭৯০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় ৪২,৯৮৯ (বিয়াল্লিশ হাজার নয়শত ঊননব্বই) টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক আসামিরা হলেন মোঃ মানিক মিয়া (৩২), পিতা মৃত তারা মিয়া, গ্রাম চরলাঠিয়াল ডাঙ্গা, ডাকঘর যাদুরচর, থানা রৌমারী, জেলা কুড়িগ্রাম এবং মোঃ সাইফুল ইসলাম (৩৬), পিতা মৃত আবুল কাশেম, গ্রাম সাজাই আনন্দবাজার, ডাকঘর রাজিবপুর, থানা রাজিবপুর, জেলা কুড়িগ্রাম। বিজিবি জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

1

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

4

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

রৌমারী ও রাজিবপুরের সার ডিলারদের সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনার

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

9

লিভার সিরোসিস ক্যান্সার রোগে আক্রান্ত দেলোয়ার হোসেন সাইদীকে

10

রৌমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বা

11

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব রৌমারীতে, হুমক

12

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

15

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হ

18

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20