কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া-বংশীরচর সীমান্ত
এলাকায় নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী
বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় লাঠিসোঁটা হাতে বিএসএফ সদস্যদের
ধাওয়া দেন স্থানীয় গ্রামবাসী।রোববার
সকালে ভারতের ঝালুয়ার চর এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্প থেকে ওই ৬ জনকে সীমান্তের
দিকে নিয়ে আসা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, পুশইনের
উদ্দেশ্যে আনা ওই ব্যক্তিরা বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান
করছেন। তাদের মধ্যে ২ জন শিশু, ১ জন নারী এবং ৩ জন যুবক রয়েছেন।খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপি
ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। পাশাপাশি স্থানীয়
জনপ্রতিনিধি ও এলাকাবাসী সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে
নজরদারি জোরদার করেছেন।শৌলমারী
ইউনিয়নের ইউপি সদস্য সোনা মিয়া বলেন, “সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে
লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে
যেকোনো ধরনের পুশইন ঠেকাতে বিজিবি ও এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছেন।” স্থানীয়দের
দাবি, সীমান্তে উত্তেজনা এড়াতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত
পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। তবে এ বিষয়ে
বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
🔗 এই খবরটি শেয়ার করুন:
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা
1
শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্
2
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না
3
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল
4
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’
5
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
6
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন
7
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
8
রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান
9
রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয
10
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি
11
নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক
12
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়
13
বদলে যাওয়া ক্যাম্পাস
14
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন
15
রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র