বিজয়ের আলো
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও এলাকাবাসী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া-বংশীরচর সীমান্ত এলাকায় নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় লাঠিসোঁটা হাতে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন স্থানীয় গ্রামবাসী রোববার সকালে ভারতের ঝালুয়ার চর এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্প থেকে ওই ৬ জনকে সীমান্তের দিকে নিয়ে আসা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয়রা জানান, পুশইনের উদ্দেশ্যে আনা ওই ব্যক্তিরা বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে ২ জন শিশু, ১ জন নারী এবং ৩ জন যুবক রয়েছেন খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন শৌলমারী ইউনিয়নের ইউপি সদস্য সোনা মিয়া বলেন, “সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে বিজিবি ও এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছেন।” স্থানীয়দের দাবি, সীমান্তে উত্তেজনা এড়াতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। তবে এ বিষয়ে বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

২৮-কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি'র মনোনীত প্র

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

5

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

6

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

7

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

10

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

13

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

14

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

15

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

16

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20