বিজয়ের আলো
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার মোট ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘোষিত প্রার্থীরা হলেন ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ডা. মফিজ উদ্দিন, ২নং শৌলমারী ইউনিয়নে মাওলানা শামসুল আলম, ৩নং বন্দবেড় ইউনিয়নে মো. আলী হোসেন (এমএসসি), ৪নং রৌমারী সদর ইউনিয়নে প্রভাষক শাহাদাত হোসেন এবং ৬নং চরশৌলমারী ইউনিয়নে মো. আশিকুর রহমান। দলীয় নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থীদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে নিজ নিজ এলাকায় সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ফলে স্থানীয় পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে বলে তারা মনে করেন। দাঁতভাঙ্গা ইউনিয়নের প্রার্থী ডা. মফিজ উদ্দিন এর আগে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি আবারও আলোচনায় এসেছেন। শৌলমারী ইউনিয়নের প্রার্থী মাওলানা শামসুল আলম দীর্ঘদিন ধরে উপজেলা জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি এ ইউনিয়নের অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া মো. আলী হোসেন স্থানীয় শিক্ষা অঙ্গনের পরিচিত মুখ। তিনি রৌমারী উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রার্থীতা ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।রৌমারী সদর ইউনিয়নের প্রার্থী প্রভাষক শাহাদাত হোসেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। চরশৌলমারী ইউনিয়নের প্রার্থী মো. আশিকুর রহমান ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগ পর্যন্ত প্রার্থীরা যদি জনসাধারণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেন, তাহলে ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হতে পারেন। তবে নির্বাচনের ফলাফল নির্ভর করবে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবস্থান এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব রৌমারীতে, হুমক

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনি

5

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

10

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট

11

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

14

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

15

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

16

রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

17

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুর আলম খ

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

20