বিজয়ের আলো
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট কর্তৃপক্ষ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। তিনি বলেন, “টোকেনে যে ভাড়া লেখা আছে, আমি সেটাই দিতে চাই। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে যেতে দেবে না বলে গালিগালাজ করে। এমনকি টাকা না দিলে আজ আর যাওয়া যাবে না বলেও হুমকি দেয়।” পরে ঘটনাস্থলে যান সাংবাদিক সোহেল রানা স্বপ্ন। অনিয়মের প্রমাণ সংগ্রহের জন্য তিনি ভিডিও ধারণ শুরু করলে ঘাট ইজারাদার পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে শফি আলম নামের এক টিকিট মাস্টার জোরপূর্বক সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং ভিডিও ধারণ বন্ধ করতে হুমকি দেয়। ঘটনার সময় উপস্থিত যাত্রী নাঈম হোসেন বলেন, “আজ যাত্রী বেশি দেখে ঘাট কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছিল। যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সাংবাদিক ভিডিও ধারণ করলে তার ফোন কেড়ে নেওয়া হয়। আমরা প্রতিবাদ করলে ইজারাদার নৌকা ছাড়বে না বলে নানা ধরনের হুমকি দেয়।”

এ সময় আশপাশে থাকা যাত্রীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ধারণকৃত ভিডিওটি দৈনিক কালেরকণ্ঠের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পেলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর চাপের মুখে সাংবাদিকের উপস্থিতিতেই যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বাধ্য হয় ঘাট কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা সুযোগ বুঝে যাত্রীদের জিম্মি করে নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। এই সিন্ডিকেটের কবল থেকে মুক্তি চান সাধারণ যাত্রীরা। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা স্বপ্ন বলেন, “টোকেনের বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি ভিডিও করি। অতিরিক্ত ভাড়া কেন নেওয়া হচ্ছে এবং কোন আইনের বলে এই ভাড়া আদায় করা হচ্ছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ফোন কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় জানানোর পরও এমন আচরণ করা হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হামলা।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ব্যাপকভাবে শেয়ার করেন এবং ঘাটকেন্দ্রিক সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা এই সিন্ডিকেট থেকে সাধারণ মানুষ কবে ও কীভাবে মুক্তি পাবে—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানান। এ বিষয়ে উপস্থিত ইজারাদার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা দাবি করেন, দের কোটি টাকা দিয়ে ঘাট নিয়েছি আপনাদের ভাড়া বেশি হলে যাইয়ে না।তবে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “বিষয়টি আমি জেনেছি এবং ভিডিও দেখেছি। দ্রুত পোর্ট অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বৃক্ষরো

2

রৌমারীতে-যথাযোগ্য-মর্যাদায়-জাতীয়-পুষ্টি-সপ্তাহ-পালিত

3

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

4

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

5

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

9

রৌমারীর বন্দবেড় ইউনিয়নে নির্বাচনী আমেজ, আলোচনায় নুর আলম খান

10

রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত

11

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

12

রৌমারী সীমান্তে বিজিবির অভিযান, ৬৪ পিস ভারতীয় ইয়াবাসহ আটক

13

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

রৌমারীতে কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’র মোড়ক উন্মো

16

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

রৌমারীতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে কয়

19

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

20