বিজয়ের আলো
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ত্রিমুখী একতা সমিতির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার মহিলা কলেজ মাঠে ত্রিমুখী একতা সমিতির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দাখিরুল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সেনা সদস্য নুরুল ইসলাম এবং রৌমারী উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি শাহেজাদী জেসমিন আক্তার শিল্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমুখী একতা সমিতির সভাপতি ময়েজ উদ্দিন সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার সাবেক সুপার আনছার মাওলানা, মোতালেব হোসেন, নাসির খান, রৌমারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজামান, শাহিন মিয়া, আজিবর রহমান, আইয়ুব আলী, সেকান্দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে বন্দবেড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরো বলেন, “বন্দবেড় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আপনারা যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করবো।” তিনি আরও বলেন, ত্রিমুখী একতা সমিতি একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠন। তাদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিমুখী একতা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে-যথাযোগ্য-মর্যাদায়-জাতীয়-পুষ্টি-সপ্তাহ-পালিত

1

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

2

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, সংবাদ প

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

রৌমারীতে রহিম মোড়-দক্ষিণ টাপুরচর সড়ক সংস্কারের দাবিতে মানববন

6

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

7

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

রৌমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

10

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20