বিজয়ের আলো
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বৃক্ষরোপণ কর্মসূচি

আব্দুল খালেক ( রৌমারী কুড়িগ্রাম) প্রতিনিধি:

 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রৌমারীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন : রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা ছাএ দলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, বন্দবেড় ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজামান, রৌমারী ছাএ নেতা রুবেল, সবুর প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

5

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনি

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

10

রৌমারীতে-যথাযোগ্য-মর্যাদায়-জাতীয়-পুষ্টি-সপ্তাহ-পালিত

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচ

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

15

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

16

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

17

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

20