বিজয়ের আলো
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ ১ কুখ্যাত মাদক সম্রাট আটক

 রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়ন  এলাকায় বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক সম্রাট কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ) রাত ১টা ৫০ মিনিটে রৌমারী থানা পুলিশের এসআই (নিরস্ত্র) আল হাসিব আরমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নের উত্তর ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় কুটিরচর খানপাড়া গ্রামের বাসিন্দা  ছবির  খানের ছেলে  আসাদুল ইসলাম (৩০) কে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১৬৫  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৮/৩৮, তারিখ ১৬ মার্চ ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন তার নামে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

3

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

4

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

5

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

রৌমারীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

8

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

11

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

12

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

13

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

14

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

17

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

20