বিজয়ের আলো
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি| বিজয়ের আলো

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কৃষকদের সরকারি কৃষি সেবা সহজলভ্য করা এবং বিভিন্ন কৃষি সহায়তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে রাজিবপুর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ডে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম নুরু বিশ্বাসসহ উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, কৃষকদের সরকারি কৃষি সেবা আরও সহজলভ্য করা এবং বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্তির লক্ষ্যে কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদকীয় শুভেচ্ছা

3

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

4

বন্দবেড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হির

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

8

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

11

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

15

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

20