বিজয়ের আলো
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

 রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের রৌমারীতে এক মালদ্বীপ প্রবাসীর স্ত্রীকে (৩৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার জাকির হোসেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের তেকানী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী দীর্ঘ আট বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন। ইউপি সদস্য জাকির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জাকির হোসেন। অভিযোগ অনুযায়ী, রোববার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী ঘরের বাইরে ওয়াশরুমে গেলে ওত পেতে থাকা জাকির হোসেন গোপনে তার শয়নকক্ষে প্রবেশ করেন। পরে নারীটি ঘরে ফিরে এলে জাকির তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইউপি সদস্যকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন এবং অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

1

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

2

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

3

রৌমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিকাটা গাড়ি: তেলের সংকটেও থা

4

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

5

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

মধ্যরাতে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

11

রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত

12

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

18

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

19

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

20