বিজয়ের আলো
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান প্রতিটি পরিবারের জন্য ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, পাঁচ প্যাকেট খাবার স্যালাইন, এক প্যাকেট মোমবাতি, একটি গ্যাস লাইট এবং ১ কেজি মুড়ি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা এ সময় জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিজিবি সব সময় দেশের মানুষের পাশে রয়েছে। জিঞ্জিরাম নদীর ভাঙনে যেসব পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছে, তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে বিজিবি জনগণের পাশে থাকবে।” ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবির এমন মানবিক উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা। স্থানীয়রাও এ কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

4

রৌমারীতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে কয়

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার

7

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

8

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

11

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

12

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

13

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

14

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

17

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

18

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

19

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্

20