বিজয়ের আলো
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী উপজেলা প্রশাসন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।  রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের চর টাপুর  বাজার সংলগ্ন গুচ্ছগ্রামের হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১০০ পিস শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  (  ১৩ জানুয়ারী )বিকাল ৩ টার দিকে   বন্দবেড়  ইউনিয়নের চর টাপুর বাজার সংলগ্ন  গুচ্ছগ্রামে   এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, ইউপি সদস্য শাহাআলম , ইউপি সদস্য মজিবর কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন   দৈনিক শিরোমণিকে  বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি জানান, শীতের তীব্রতা বাড়লে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও শীতার্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

3

রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

8

বন্দবেড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হির

9

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

10

রৌমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিকাটা গাড়ি: তেলের সংকটেও থা

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, সংবাদ প

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20