বিজয়ের আলো
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন্ট আব্দুল হাই

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত দায়িত্ব পালন করছেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল হাই। তাঁর দায়িত্বশীল কার্যক্রমের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে বলে স্থানীয়দের দাবি। একসময় ভোলার মোড়, থানার মোড় ও উপজেলা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট ছিল নিত্যদিনের সমস্যা। তবে বর্তমানে ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকি, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সচেতনতামূলক কার্যক্রমের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। স্থানীয়দের ভাষ্য, সার্জেন্ট আব্দুল হাই আইন প্রয়োগের পাশাপাশি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে গুরুত্ব দেন। অনেক ক্ষেত্রে ছোটখাটো ত্রুটির জন্য তাৎক্ষণিক শাস্তির পরিবর্তে প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতার মাধ্যমে চালকদের সচেতন করে তোলার চেষ্টা করেন তিনি। এ কারণে সাধারণ মানুষের মধ্যেও তাঁর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

স্থানীয় সমাজসেবক ও সংগঠক শাহ মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, "ট্রাফিক সার্জেন্ট আব্দুল হাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর কারণে রৌমারীর যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।"এ বিষয়ে সচেতন নাগরিকদের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। স্থানীয়রা আশা করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে রৌমারীর ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

3

জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি কর্তৃক ৪৭০ পিস ভারতীয় ইয়াব

4

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

5

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বা

6

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

7

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

8

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে ৩৫ বি

11

রৌমারীতে বন্ধক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২; ৯৫০ কলাগাছ

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

14

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

15

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

16

রৌমারীতে-যথাযোগ্য-মর্যাদায়-জাতীয়-পুষ্টি-সপ্তাহ-পালিত

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

19

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

20