বিজয়ের আলো
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিরোধ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সম্প্রতি প্রকাশিত সংবাদের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( এপ্রিল) দুপুরে আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মৃত ইব্রাহিম মন্ডল ৫০ শতাংশ জমি প্রদান করেন। পরবর্তীতে ফ্রেন্ডশিপ সংস্থার সহযোগিতায় সেখানে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয় এবং প্রায় সাত বছর ধরে পাঠদান কার্যক্রম চালু ছিল। তবে নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় গত মার্চ বিদ্যালয়ে তালা লাগানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনও করা হয়।

সংবাদ সম্মেলনে মৃত ইব্রাহিম মন্ডলের ওয়ারিশগণ লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তারা দাবি করেন, জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে তাদের অজান্তে বিভিন্ন স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করেন, তাদের নিজস্ব জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পরবর্তীতে একটি পক্ষ অবৈধভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সময় উপস্থিত ওয়ারিশদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাসুদ রানা (৩৮), সোহেল রানা (৩৫), রেহেনা বেগম (২৮), শরিফা খাতুন (২৫), জাহানারা খাতুন রিনা খাতুন। তারা সবাই দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, জমির মালিকানা থাকা সত্ত্বেও তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পরবর্তীতে বাস্তবায়ন করা হয়নি। বরং অর্থের বিনিময়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগও তোলা হয়। এতে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তারা কয়েকটি দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছেজমির প্রকৃত মালিকানা যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা, হুমকি ভয়ভীতি প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধান ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারা বলেন, “মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

3

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

6

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদকীয় শুভেচ্ছা

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

11

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

12

২৮-কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি'র মনোনীত প্র

13

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

14

রৌমারীতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে কয়

15

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

16

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

17

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

20