বিজয়ের আলো
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ৪৪৯ ভোট। বেসরকারি ফলাফল অনুযায়ী, মোস্তাফিজুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২০ হাজার ৯৯৮ ভোট বেশি পেয়ে বিজয় অর্জন করেন। ফলাফল ঘোষণার পর রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী এলাকায় তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম-৪ আসনে মোস্তাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। দলীয় সূত্র জানায়, স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচনে অংশ নেন। বিজয়ী প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমান বলেন, এই বিজয় কুড়িগ্রাম-৪ আসনের সর্বস্তরের জনগণের। তিনি রৌমারী, রাজিবপুর ও চিলমারীকে একটি সমৃদ্ধ ও উন্নয়নমুখী অঞ্চলে গড়ে তুলতে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণ ও একাডেমিক সহায়তা প্রদান, দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দারিদ্র্যমুক্ত এলাকা গড়ে তোলাই হবে তার অগ্রাধিকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে বন্ধক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২; ৯৫০ কলাগাছ

1

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

রৌমারীতে ইউপি চেয়ারম্যান পদপ্রত্যাশী ওমর ফারুকের গণসংযোগ

5

চরশৌলমারী ডিগ্রি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের

6

ত্রাণ নয়, বাঁচতে চাই স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ; ব্রহ্মপুত্র

7

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

8

রৌমারী সীমান্তে বিজিবির অভিযান, ৬৪ পিস ভারতীয় ইয়াবাসহ আটক

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

12

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

রৌমারীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ১ কোট

16

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20