বিজয়ের আলো
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার (৮ আগস্ট) তিনি চিলমারীর নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে স্পিডবোটযোগে রৌমারী ও রাজিবপুরের ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রৌমারী উপজেলার সুখেরবাতী, সোনাপুর, খেদাইমারী, ঘুঘুমারী, চর গেন্দার আলগা এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ এলাকার নদীভাঙনের চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৩ ও ৪ আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, ব্রহ্মপুত্র নদের বামতীরে ভয়াবহ ভাঙনে রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব নদীভাঙনকবলিত এলাকার জন্য প্রকল্প পাওয়া গেছে এবং দ্রুত এর কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সফরকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভাঙনকবলিত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা তার কাছে তুলে ধরা হয়।

স্থায়ী তীর রক্ষা বাঁধের দাবি এলাকাবাসীর

রৌমারীর নদীভাঙনকবলিত এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দ্রুত স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা। নদীভাঙনে বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা হারিয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা ও সহায়-সম্বল হারানোর বিষয়টি সরাসরি পানিসম্পদ প্রতিমন্ত্রীর নজরে আনতেই স্থানীয়দের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের জোরালো দাবি জানান।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

1

রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

5

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

6

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

রৌমারীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

12

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্

13

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

16

রৌমারীতে বন্ধক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২; ৯৫০ কলাগাছ

17

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনি

20