বিজয়ের আলো
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার ( মার্চ) বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার: সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার। প্রতিপাদ্যকে সামনে রেখে নারী অধিকার, নিরাপত্তা এবং সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত সমৃদ্ধ সমাজ গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় পরিবার সমাজের সচেতনতার ওপর গুরুত্ব দেন বক্তারা। তারা আরও বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী কন্যাশিশুর অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী, এটিও নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে নারী অধিকার সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়ে সমাপ্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

11

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী

12

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

13

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

14

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর

20