বিজয়ের আলো
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে বাংলা বাজার বিওপির এসআইপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় মেইন পিলার ১০৬৫/২এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন জেসিও নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন। টহল দলে আরও উপস্থিত ছিলেন হাবিলদার মোঃ কালাম, হাবিলদার জাহাঙ্গীর আলম, নায়েক মোঃ কাবির আলী, ল্যান্স নায়েক মোঃ রাজু আহমেদ, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসলাম এবং সিপাহী মোঃ এনায়েত ইসলাম। অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬২ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়েল গ্রীন, ম্যাজিক মোমেন্টস, রয়েল স্টাগ অফিসার চয়েজ ব্র্যান্ডের মদ। এছাড়া আটককৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য লাখ ২৮ হাজার ৯৩০ টাকা। আটককৃতরা হলেনমোঃ মনিরুজ্জামান (৩২) মোঃ শাহীন মিয়া (২৭) তাদের বাড়ি রৌমারী উপজেলার রতনপুর গ্রামে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

4

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

5

রৌমারীতে ত্রিমুখী একতা সমিতির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আ

6

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

7

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

রৌমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

14

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুর আলম খ

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

17

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20