বিজয়ের আলো
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শিক্ষক

নিজস্ব প্রদিবেদক:

এমপিওভুক্তির সুপারিশ পেতে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে রংপুরে আটক হয়েছেন কুড়িগ্রামের এক সাবেক শিক্ষক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর কাচারিবাজার এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আটক ব্যক্তি মাইদুল ইসলাম খান (৫০)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় কাজাইকাটা হাইস্কুলের সাবেক শিক্ষক। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সুপারিশের জন্য তিনি আঞ্চলিক দপ্তরে তদবির করে আসছিলেন। কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি গিফট এর কার্টনে করে নগদ ৮ লাখ টাকা নিয়ে তিনি উপপরিচালকের কক্ষে প্রবেশ করেন এবং সুপারিশের বিনিময়ে ওই টাকা দেওয়ার প্রস্তাব দেন। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ঘটনাস্থল থেকে নগদ ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। রংপুর অঞ্চলের উপপরিচালক মোছা. রোকসানা বেগম বলেন, নির্বাচনের আগ থেকেই ওই ব্যক্তি বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তিনি এমপিও সুপারিশের বিষয়ে ‘সহযোগিতা’ করার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে, নিয়মের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। সোমবার সরাসরি অফিসে এসে নগদ অর্থের প্রস্তাব দিলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। ঘুষ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা টাকা আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শিক্ষা-সংশ্লিষ্ট মহলে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এমপিওভুক্তি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং ডিজিটাল পদ্ধতি আরও জোরদার করা প্রয়োজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

1

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

2

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

3

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

8

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

9

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

10

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সালমান শ

15

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

16

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয

19

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

20